1. mdabutaher.ny@gmail.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শাপলা চত্বরে অন্তত ৩২ জন নিহতের প্রমাণ

জাতীয় খবর ডেস্ক
  • হালনাগাদ সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫২ সময় দেখা

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, ঘটনাস্থলেই অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকাতেও আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। তদন্ত সংস্থা এসব ঘটনার বিভিন্ন সাক্ষ্য, নথি ও অন্যান্য উপাত্ত সংগ্রহ করেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আলোচিত এই ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে তদন্ত সংস্থা গুরুত্বসহকারে কাজ করছে। প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Share this news as a Photo Card

আপনি যদি আমাদের খবর পছন্দ করেন, তাহলে এই পোস্টটি আপনার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬-২৮ দেশেরখবর.বাংলা

03 May 2026

নতুন বাজেটে সাধারণ মানুষের স্বস্তিতে বিশেষ উদ্যোগ

দেশেরখবর.বাংলা |
DesherKhoborBanglay